শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের খেসারত দিতে হচ্ছে প্রতিবেশী ইরাককেও। দুই দেশের এই সংঘাতের কারণে ইরাকের আর্থিক ক্ষতির পরিমাণ ইতোমধ্যে  ৬০ বিলিয়ন ডলারে বা ৬,০০০ কোটি ডলারে গিয়ে ঠেকেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির ভিত্তিতে ইরাকি নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই টানা দ্বন্দ্বের ফলে ইরাকের সার্বিক অর্থনীতিতে ধস নেমেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই দেশের এই যুদ্ধ কেবল ইরাকেরই ক্ষতি করছে না, বরং পুরো বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকট তৈরি করছে।

এর ফলে আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি আরও বাড়বে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরাক সরকার।

সূত্র: আল-জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৬,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit