রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

নন্দীগ্রামে সাংবাদিক পরিবারের ওপর হামলা, ৯৯৯ কল পেয়ে গেল পুলিশ 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৫১ Time View
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার পরিবারের লোকজনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সাংবাদিককে উদ্ধার করে। হামলায় আহত হয়েছেন সাংবাদিকের ছোট ভাই হাফেজ মাওলানা নাজিজুল হক (৩১)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার কৈগাড়ী গ্রামের সোনারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঘটনার আগের দিন বৃহস্পতিবার গভীর রাতে বহিরাগত অজ্ঞাত ব্যক্তিরা সাংবাদিকের বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করে। বাড়ির ভেতর থেকে কেউ সাড়া দেননি। শুক্রবার সকালে কৈগাড়ী সোনারপাড়ার রহমতুল্লাহর দুই ছেলে রহিম, গোলামের নেতৃত্বে এখলাছুর, আজিজুল, আতিকুল ও সিংড়ার বেওলা এলাকায় আলহাজসহ বহিরাগত ১০/১৫ জন দেশীয় ধারালো অস্ত্র হাতে সাংবাদিকের বাড়ির রাস্তায় ঘুরাঘুরি করছিল। এমন সময় সাংবাদিকের ছোটভাই হাফেজ নাজিজুল বাড়ি থেকে বের হওয়া মাত্রই তার ওপর হামলা করে সন্ত্রাসীরা। ছুরিকাঘাত করলে তার হাতের আঙুলে লেগে কেটে যায়।

ভাইকে বাঁচাতে আরেক ভাই নুরনবী এগিয়ে গেলে তাকেও ধাওয়া করে। পরে সাংবাদিকের ওপর হামলার জন্য বাড়ির সামনে অবস্থান নেয় দেশীয় অস্ত্রধারী হামলাকারীরা। তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে ঘটনাস্থলে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সাংবাদিক নজরুল ইসলাম দয়া। তিনি জাতীয় দৈনিক ভোরের ডাক ও দৈনিক পুনরুত্থান পত্রিকায় কর্মরত আছেন এবং নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক। সুত্রমতে, ওই সাংবাদিক বগুড়া-৪ আসনের আসন্ন সংসদ উপনির্বাচনে জাতীয় পার্টির ‘লাঙল’ মনোনয়ন প্রত্যাশী ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। লাগাতার মিথ্যাচার, অপপ্রচার, অপহরণের চেষ্টাসহ নানা ঘটনায় থানায় রহিম ও গোলামদের বিরুদ্ধে গত ২৮ নভেম্বর জিডি (নং ১১৫৯) দায়ের করেছেন ওই সাংবাদিক। এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে সাংবাদিকের পরিবার। তবে ৯৯৯ থেকে সাংবাদিককে কল করে ঘটনার পরবর্তী খোঁজখবর নেওয়া হয়েছে।

থানার উপ-পরিদর্শক এটিএম রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়েছিলেন। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। তারা সাংবাদিকের ওপর হামলা করতে পারেনি, তার ছোট ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন জেনেছি। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, তিনি থানায় নেই, দু একদিন পর এসে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। 

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit