বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

২০২৩ সালেই শেষ হবে ইউক্রেন যুদ্ধ, প্রত্যাশা জাতিসংঘ মহাসচিবের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার দৃঢ়ভাবে আশা প্রকাশ করেছেন যে  ইউক্রেন যুদ্ধ ২০২৩ সালে শেষ হবে। এ ছাড়া  বিক্ষোভকারীদের ওপর ইরান সরকারের দমন-পীড়নের নিন্দা করে সব দেশকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন।

বছরের শেষের দিকে একটি বড় সংবাদ সম্মেলনে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে খুব দ্রুত আলোচনার কোনো সম্ভাবনা দেখছেন না। এর ফলে ক্রমবর্ধমান সামরিক সংঘাত অব্যাহত থাকবে বলে তিনি ধারণা করছেন।

তবে তিনি ২০২৩ সালের শেষ নাগাদ এই যুদ্ধ থামবে বলে তিনি দৃঢ়ভাবে আশা করেন। এই যুদ্ধ বন্ধ করতে সব ধরনের পদক্ষে নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় গুতেরেস জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা ইউক্রেন-রাশিয়া শস্যচুক্তির কথাও উল্লেখ করেন। তিনি মনে করেন, এই চুক্তি শস্য ও সার রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই চুক্তির কারণে ইউক্রেনের তিন বন্দর দিয়ে এখন পর্যন্ত ১৪ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য বিদেশে গেছে বলেও জানান জাতিসংঘ মহাসচিব।

সূত্র : এবিসি নিউজ

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit