শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

শান্ত-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ফরম্যাটে হতাশাজনক পারফরমেন্স পেছনে ফেলে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ দল। তবে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে টাইগাররা। 

দলীয় ৮ রানের মাথায় ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারের উইকেট হারিয়ে চাপে পড়ে মিরাজবাহিনী। তবে সে ধাক্কা কাটিয়ে উঠতে মাঠে নেমে ধীর স্থির ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তাদের জুটিটি অর্ধশতক পার করেছে। শান্ত ৫৯ বলে ২৬ রান ও হৃদয় ৪৯ বলে ৩০ রান নিয়ে ক্রিজে আছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৬ রান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানের মাথায় রোমারিও শেফার্ডের বলে এলবিডল্লিউ’য়ের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন সাইফ। আউট হওয়ার আগে ৬ বলে ৩ রান করেন।

এরপর সাইফের দেখানো পথ ধরেন দীর্ঘদিন পর দলে ফেরা সৌম্য। তিনি রস্টোন চেসের বলে ক্যাচআউট হওয়ার আগে করেন ৬ বলে ৪ রান। ফলে দলীয় ৮ রানের মাথায় ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যযের মুখে পড়ে মিরাজবাহিনী। 

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

ম্যাচে প্রথমবারের মতো টাইগার দলে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে দলে জায়গা হারিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। জায়গা হয়নি মোহাম্মদ নাঈম শেখ ও নাহিদ রানাদের। একাদশে ফিরেছেন দুই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। 

আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলের লক্ষ্য আবারও জয়ের ট্র্যাকে ফিরে আসা। টানা ৫টি ওয়ানডে সিরিজ হারের পর তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো করার প্রত্যাশা মেহেদী হাসান মিরাজদের। 

কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit