শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

২৪০ দিন পর ওয়ানডেতে ফেরা সৌম্য করতে পারলেন না ১০ রানও

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ফরম্যাটটা সৌম্য সরকার মন্দ খেলেন না। এই এক ইনিংস আগেও ছিল একটা দারুণ ৭৩ রানের ইনিংস। তবে সেই সৌম্য চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আর ওয়ানডে দলে জায়গা পাননি। তার অপেক্ষার প্রহর ফুরিয়েছে আজ, ২৪০ দিন পর তিনি ফিরেছেন ওয়ানডে আঙিনায়। তবে ফেরাটা তিনি রাঙাতে পারেননি, করতে পারেননি ১০ রানও। আউট হয়েছেন মোটে ৪ রান করে।

সৌম্যকে দলে ফেরানোর বড় কারণ, চলতি বছর ওপেনিং জুটিতে বাংলাদেশের ব্যর্থতা। ২০২৫ সালে ৯ ইনিংসে বাংলাদেশের ওপেনিং জুটিতে ৫০ রান আসেনি একবারও। ২০ এর কমে প্রথম উইকেট গেছে ৬ বার। ফলে ওপেনিং জুটিতে বড় রানের খোঁজে তাকে দলে নিয়েছিল বাংলাদেশ। তবে শেষমেশ ম্যানেজমেন্টের এ চেষ্টা ধোপে টেকেনি। ওপেনিং থেকে সৌম্যও বড় রান এনে দিতে পারেননি।

ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন একবার। দারুণ একটা চার মেরে তিনি ভালো শুরুর আভাস দিয়েছিলেন। তবে সেটা উবে গেল একটু পরই। সাইফের বিদায়ের পরের ওভারেই তিনি উইকেট দেন জেডেন সিলসকে। 

অফস্টাম্পের একটু বাইরে ডেলিভারিটা করেছিলেন সিলস। তার এই বল কভার দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন তিনি। তবে পা নড়েনি একটুও। তার ব্যাটের কানা ছুঁয়ে বলটা চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা চেসের হাতে। সৌম্য ফেরেন ৪ রানে। ৮ রান তুলতেই বাংলাদেশ খুইয়ে বসে ২ উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit