সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান নাচের ক্লাশে যাওয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যা ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব এসআই আলতাফ হত্যা: মূলহোতাসহ আরও ৮ আসামি গ্রেফতার বিয়ের কয়েক মাসের মাথায় নববধূ খুন, বিচ্ছিন্ন মাথা ফ্রিজে! এই দলের কাছ থেকে পিসিবির কোনো আশা নেই: শোয়েব আখতার ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই

রোববার খুলছে হাইকোর্ট, নিষ্পত্তির অপেক্ষায় তত্ত্ববধায়ক ফেরানোর মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : টানা ৪৫ দিনের অবকাশ শেষে আগামীকাল রোববার (১৯ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। এরইমধ্যে ৬৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তবে এবার সবার নজর থাকবে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর মামলার দিকে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগে আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। 

এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির পর এ বিষয়ে আপিল শুনানির আবেদন (লিভ গ্রান্ট) মঞ্জুর করেন দেশের সর্বোচ্চ আদালত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ১৯৯৬ সালে জাতীয় সংসদে গৃহীত হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন। 

গত ৭ সেপ্টেম্বর থেকে সুপ্রিমকোর্ট ও হাইকোর্টে অবকাশ শুরু হয়। এই সময়ের মধ্যে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগকে সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে বেশকয়েকটি বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি। এসব বেঞ্চে বিভিন্ন মামলায় শুনানি ও আদেশ হয়েছে। এছাড়াও, আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে শুনানির জন্য বিচারপতি ফারাহ মাহবুবকে মনোনীত করেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৫,/বিকাল ৪ে:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit