সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব এসআই আলতাফ হত্যা: মূলহোতাসহ আরও ৮ আসামি গ্রেফতার বিয়ের কয়েক মাসের মাথায় নববধূ খুন, বিচ্ছিন্ন মাথা ফ্রিজে! এই দলের কাছ থেকে পিসিবির কোনো আশা নেই: শোয়েব আখতার ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য আসতে পারে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স

এই দলের কাছ থেকে পিসিবির কোনো আশা নেই: শোয়েব আখতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরের প্রথম দুই টেস্টে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে প্রতিরোধ গড়ার মানসিকতার ঘাটতি ছিল বলে মনে করেন সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তার মতে, বর্তমান দলের বেশিরভাগ খেলোয়াড়ের ওপরই আস্থা হারিয়ে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুধু খেলোয়াড় পরিবর্তনেই থামেনি বোর্ড। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের জায়গায় সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলি নফকে টেস্ট দলের কোচিং স্টাফে যুক্ত করা হয়েছে।

পিসিবির এই সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। দেশটির সাবেক অনেক ক্রিকেটারই বোর্ডের এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। তবে শোয়েব আখতারের মতে, এই পরিবর্তনের মধ্য দিয়ে পিসিবি ইতোমধ্যেই নতুন প্রজন্মের দল গঠনের পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে।

‘আউটসাইড এজ’ অনুষ্ঠানে কথা বলার সময় শোয়েব বলেন, ‘পিসিবি এই খেলোয়াড়দের নিয়ে খুব হতাশ, তারা এই পাকিস্তান দলের কাছ থেকে কিছুই আশা করে না। পরিকল্পনা হলো এই দলকে সরিয়ে তাদের জায়গায় তরুণ, নতুন খেলোয়াড় আনা, এমন খেলোয়াড়, যারা শুধু পাকিস্তানের হয়ে খেলতে চায়। তারা এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে এবং সঠিক পথেই কাজ করছে।’

তবে পরিবর্তনের এই প্রক্রিয়ায় পাকিস্তানের তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের ক্যারিয়ার সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন শোয়েব। তিনি বলেন, ‘এই পরিবর্তনের সময়ে আমি শুধু চাই শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের ক্যারিয়ারকে সুরক্ষিত করা হোক। এই খেলোয়াড়দের এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে।’

পিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বোর্ডের এক কর্মকর্তার সঙ্গে নিজের কথোপকথনের কথাও জানিয়েছেন শোয়েব। ইংল্যান্ড সফরে থাকা বর্তমান দলের কাছ থেকে বোর্ডের প্রত্যাশা কী, তা জানতে চেয়েছিলেন তিনি। জবাবে ওই কর্মকর্তা নাকি বলেছিলেন, ‘কিছুই না। আমরা পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের কাছ থেকে প্রত্যাশা করি, যাদের আমরা বড় মঞ্চের জন্য প্রস্তুত করছি।’

শোয়েবের ভাষ্য অনুযায়ী, ওই কর্মকর্তা পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থাকে ‘ভেন্টিলেটরে’ থাকার সঙ্গে তুলনা করেছেন। তার ধারণা, জাতীয় দলকে আবার ঘুরে দাঁড়াতে প্রায় দুই বছর সময় লাগতে পারে।

দলের এমন অস্থির পরিস্থিতি নিয়ে বিস্মিত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেছেন শোয়েব। এ প্রসঙ্গে তার প্রশ্ন, ‘এতে অবাক হওয়ার কী আছে? আপনারা কি এমনটা আশা করেননি?’

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে পাকিস্তানের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে ৫১ বছর বয়সি সাবেক এই পেসার আরও সরাসরি বলেন, ‘আমাদের মধ্যে লড়াই করার মানসিকতাই ছিল না।’

শোয়েবের মন্তব্যে স্পষ্ট, ইংল্যান্ড সফরে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পেছনে শুধু মাঠের ব্যর্থতাই নয়, দলের মানসিক দৃঢ়তার অভাবও বড় কারণ। একই সঙ্গে তিনি মনে করছেন, পিসিবি এখন বর্তমান দলকে ঘিরে না থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নতুন প্রজন্মের ক্রিকেটার তৈরির দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit