সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান নাচের ক্লাশে যাওয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যা ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব এসআই আলতাফ হত্যা: মূলহোতাসহ আরও ৮ আসামি গ্রেফতার বিয়ের কয়েক মাসের মাথায় নববধূ খুন, বিচ্ছিন্ন মাথা ফ্রিজে!

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট উপজেলাভিত্তিক হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এক্ষেত্রে একটি উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে পাঁচ ধাপে নাকি ছয় ধাপে নির্বাচন হবে, তা এখনো ঠিক হয়নি। তবে আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে। একটি উপজেলার যত ইউনিয়ন রয়েছে, সেগুলো একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলো, আর বাকিগুলো অন্য ধাপে হলো, তাহলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই একই সঙ্গে এক উপজেলার সব ইউনিয়নে নির্বাচন হবে এবং কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়টি কমিশন নির্ধারণ করবে। এটি আমি জানি না।’স্থানীয় নির্বাচনের বিধিমালা নিয়ে ইসি সচিব বলেন, ‘পোস্টার থাকবে না, যতটুকু জানি। এ ছাড়া কিছু পরিবর্তন এসেছে, যেগুলো দেখে বলতে হবে।’
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সেপ্টেম্বরে তপশিল দিয়ে নভেম্বরে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit