সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান নাচের ক্লাশে যাওয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যা ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব এসআই আলতাফ হত্যা: মূলহোতাসহ আরও ৮ আসামি গ্রেফতার বিয়ের কয়েক মাসের মাথায় নববধূ খুন, বিচ্ছিন্ন মাথা ফ্রিজে!

ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

ডেস্ক নিউজ : ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগটি অনুসন্ধানে একজন কর্মকর্তাকে অনুসন্ধানকারী এবং সংশ্লিষ্ট পরিচালককে তদারকি কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন। 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ এ তথ্য জানান। দুদক জানায়, দুদকের প্রধান কার্যালয় থেকে ৩ সেপ্টেম্বর এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে। এতে অভিযোগটি বিধি মোতাবেক অনুসন্ধান করে সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। 

দুদকের উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ অনুসারে উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে অনুসন্ধানকারী কর্মকর্তা এবং পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১)-কে তদারকি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

চিঠিতে অনুসন্ধানকারী কর্মকর্তাকে বিধি মোতাবেক অনুসন্ধান করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিবেদনে সুনির্দিষ্ট মতামত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মতামত বা সুপারিশের পক্ষে প্রয়োজনীয় রেকর্ডপত্র চিহ্নিত করে সংযুক্ত করার কথাও বলা হয়েছে। 

দুদক সূত্র জানায়, এ অভিযোগের বিষয়ে এর আগে ২০২৫ সালের ২১ ডিসেম্বর একটি স্মারক জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৬ সালের ৮ জানুয়ারি অভিযোগটি অনুসন্ধানের জন্য ইআর (এনফোর্সমেন্ট রিকুইজিশন) সংক্রান্ত নথি তৈরি হয়। এসব প্রক্রিয়ার ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হলো। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit