সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান নাচের ক্লাশে যাওয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যা ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আকাশে তখন ৩৬ হাজার ফুট উচ্চতায় উড়ছিল বিমান। গন্তব্য ছিল আবুধাবি। হঠাৎ পাইলটের নজরে আসে, একটি ইঞ্জিনে দ্রুত কমে যাচ্ছে তেলের পরিমাণ। পরিস্থিতি ক্রমে বিপজ্জনক হয়ে উঠলে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি বন্ধ করে মাঝ আকাশ থেকেই কোচিনে ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট। পরে নিরাপদেই কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

এরপর আবুধাবির দিকে যাত্রা অব্যাহত না রেখে কোচিনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মাঝ আকাশে গতিপথ পরিবর্তন করে বিমানটি ফের কোচিনের দিকে রওনা দেয়। শেষ পর্যন্ত নিরাপদে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। ঘটনার সময় বিমানে কতজন যাত্রী ও ক্রু ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে কয়েক দিনের ব্যবধানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আরেকটি বিমানে বোমাতঙ্কের ঘটনা ঘটেছিল। দাম্মাম থেকে নয়াদিল্লিগামী ওই বিমানের শৌচাগারে এক কেবিনকর্মী একটি টিস্যু কাগজে ‘বোম’ লেখা দেখতে পান। এতে বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেবিনকর্মী বিষয়টি দ্রুত পাইলটকে জানালে পাইলট বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

এরপর বিমানটির গতিপথ পরিবর্তন করে আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। বিমানটি অবতরণের পর সেটিকে মূল টার্মিনাল থেকে দূরে একটি নির্দিষ্ট নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তাকর্মী ও বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে পৌঁছে তল্লাশি চালায়। বিমানে থাকা ৩২ যাত্রীকে নিরাপদে নামিয়ে টার্মিনাল-২-এ নিয়ে যাওয়া হয়।

বিমানের কেবিন, আসন ও মালামাল রাখার স্থানসহ বিভিন্ন অংশে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হলেও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরে বিমানটিকে আবার চলাচলের অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় কেউ আহত হননি। একদিকে মাঝ আকাশে ইঞ্জিনের তেল কমে যাওয়া, অন্যদিকে বিমানের ভেতরে বোমার হুমকি—অল্প কয়েক দিনের ব্যবধানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুটি ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit