সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান নাচের ক্লাশে যাওয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যা ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ

কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির আমাদের শেখাতে হবে না যে আমরা কীভাবে কর্মসূচি করব। বিএনপি বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম। শহরের রাজারহাট এলাকার একটি রেস্তোরাঁয় এ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
সারজিস আলম বলেন, ‘তারা বলছে এটা লং মার্চ না, রোড মার্চ। আবার কেউ কেউ বলছে লং ড্রাইভ। আমাদের এটা যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন, সেটাও লং ড্রাইভ। আর বেগম খালেদা জিয়ারটা যদি লং মার্চ হয়, তাহলে আমাদেরটাও লং মার্চ।’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের শিখাতে হবে না, বিরোধী দল কী কর্মসূচি করবে। আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিলেন। আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন, তখন শুধুমাত্র একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লং মার্চকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা বালুর ট্রাকও সরাতে পারেননি। তাহলে আপনারা বিরোধী দল হিসেবে সেই লং মার্চ দিতে ব্যর্থ হয়েছিলেন।’
সারজিস আলম আরও বলেন, ‘সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদের বিরোধী দলের কার্যক্রম ঠিক করে দিতে হবে না। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হব না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরাই ঠিক করব।’ তিনি বলেন, ‘যদি বিএনপি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে, তাহলে আমরা মনে করি এটার ফলাফল কখনো ভালো হবে না।’
বাক্‌স্বাধীনতা প্রসঙ্গে সারজিস আলম বলেন, এনসিপির একজন নেতা যখন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন, তখন দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিল। কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এমন ভাষায় সমালোচনা করেছিলেন, যা দলটির কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। ভাষা ঠিক না হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
সারজিস আলমের অভিযোগ, বিএনপি ক্ষমতার অপব্যবহার করে ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, তাকে জেলে নিয়েছে এবং রিমান্ডে নিয়েছে। সর্বশেষ তাকে জামিনও দেওয়া হয়নি। তিনি বলেন, ‘তাহলে তারেক রহমান যে বাক্‌স্বাধীনতার কথা বলেন, এগুলো মিথ্যা আর প্রতারণা ছাড়া আর কিছুই না। তাহলে কি আমরা মনে করব, জনাব তারেক রহমানের মুখের কথা এক, আর মনের ভেতরের কথা আরেক?’
সারজিস আলম আরও বলেন, ‘তিনি উপরে উপরে বলবেন সমালোচনা করুন, আমরা স্বাধীনতা দিচ্ছি। ভেতরে ভেতরে কেউ একটা কথা বললে, সমালোচনা করলে আপনি আপনার জায়গা থেকে তাকে গ্রেপ্তার করাবেন, ক্ষমতার অপব্যবহার করে তাকে জেল খাটাবেন, মিথ্যা মামলা দেবেন-এটা তো হতে পারে না।’
সিফাত নামের ওই তরুণের দেওয়া গালিকে এনসিপি সমর্থন করে না উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘সিফাত নামের ছেলেটা যে গালি দিয়েছে, সেই গালিকে আমরা সমর্থন করি না। কিন্তু তার বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছে, এটা তো মিথ্যা মামলা, সন্ত্রাসবিরোধী মামলা, এক বছর আগের মামলা।’
এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং জেলা সদস্যসচিব মাঈনুল আহসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit