শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার নাভারণ এলাকার একটি মসজিদে ধর্মীয় কার্যক্রমের আড়ালে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করেছে বলে অভিযোগ উঠেছে।
সূত্রে জানাগেছে, গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নাভারনের একটি মসজিদের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়। মসজিদের পবিত্রতা ক্ষুন্ন করে দলীয় মতাদর্শ প্রচার, রাজনৈতিক আলোচনা ও সাংগঠনিক কর্মকা- চালানো হয়।
এতে পবিত্র মসজিদের ভাব গাম্ভীর্য ও সামাজিক পরিবেশবজায় থাকা নিয়ে স্থানীয় সাধারণ মুসল্লিদের মধ্যে তীব্র অসন্তোষ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।মসজিদের এ আলোচনা সভায উপস্থিত ঝিলেন যশোর জেলা জামায়াতের আমির ও জাতীয় সংসদ সদস্য মাওঃ গোলাম রসুল। জামায়াত নেতা ইন্জনিয়ার তৈয়েবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্যদের মাষ্টার রেজাউল করিম, শার্শা জামায়াতের সেক্রেটারী জাহাঙ্গীর আলম সহ জামায়াতের নেতৃবৃন্দ।
মসজিদের এ বিষযটি ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক ভাবে প্রচার হওয়ায় মাধারন মানুষের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, মসজিদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয় হতে পারেনা। মসজিদ এমন একটি স্থান যেখানে সর্বস্তরের ও সর্ব মতের মানুষ এক হয়ে নামাজ আদায় করেন।
তাই মসজিদের পবিত্রতা ও ধর্মীয় সম্প্রীতি অক্ষুন্ন রাখতে মসজিদকে যে কোনো ধরনের দলীয় রাজনীতি থেকে মুক্ত রাখার জোড় দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামাল লিটন বলেন, পবিত্র মসজিদে রাজনৈতীক আলোচসা বা রাজনৈতীক সভা করা খুবই দুঃখ জনক। যেহেতু মসজিদ মহান আল্লাহর ঘর ।
এ জন্য আল্লাহর ঘর মসজিদকে রাজনৈতিক আলোচনার কেন্দ্র বিন্দু বানানো ঠিক নয়। শার্শা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটন শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও বেনাপোল পৌর সভার সকল মসজিদে রাজনৈতিক কর্মকান না করার জন্য মসজিদ কমিটির সভাপতি/ সাধারন সম্পাদক ও ইমামদের প্রতি আহবান জানিয়েছেন।
কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪