রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষকের ভাগ্য নির্ধারণ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৯৫ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ মৌসুমের আওতায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে আগ্রহী প্রকৃত কৃষকদের নামের তালিকা থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ৪৩৭ জন কৃষকদের ভাগ্য নির্ধারণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষকদের নাম তুলে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ওয়াসিকুল ইসলাম।

আয়োজিত লটারী অনুষ্ঠানে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনজু রায় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ভুইয়া, ফুলবাড়ী খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ মোঃ ইমরান, মাদিলাহাট খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এছার উদ্দিন প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন জানান, পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে আবেদনকৃত ৪ হাজার ৬৮৪ জন প্রকৃত কৃষকের নামের তালিকা থেকে ৪৩৭ জন কৃষকের নাম উন্মুক্ত লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে। প্রতিটি কৃষক ৩টন করে মোট ১লাক্ষ ৬হাজার মে:টন ধান দিতে পারবেন।এর মধ্যে ফুলবাড়ী এরএসডি খাদ্য গুদামে ৪৪৫ মে:টন এবং মাদিলাহাট এলএসডি খাদ্য গুদামে ৫৬১ মে:টন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক নাসিম আল আক্তার। এ সময় উপজেলা খাদ্য অফিসের সকল কর্মকর্তা কর্মচারী ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit