মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ইমরান খান ও তার স্ত্রীকে একক বন্দিশালায় না রাখার নির্দেশ আন্তর্জাতিক স্বর্ণের বাজারে বড় ধাক্কা ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’নীতি অনুসরণ করবে সরকার: শামা ওবায়েদ ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের কাছে হারের পর জিম্বাবুয়েকে নিয়েও সতর্ক অস্ট্রেলিয়া মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নেপালে এখনও জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা ৯৩৩, চলছে উদ্ধার অভিযান ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

১০০ বল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি বলেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পেশার প্রতিযোগিরা কুইজে অংশগ্রহণ করছেন। আনন্দ লাভের পাশাপাশি আমরা অনেক অজানাকে জানতে পারছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার খেলাধুলায় আন্তরিক। বিশ্বের বুকে ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছে। বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলাদেশের ক্রিকেটার বিশেষ ভূমিকা রাখছে। সেই সাথে দেশের ক্রীড়াঙ্গনে এ সাফল্য নতুন প্রেরণার সঞ্চার হচ্ছে। তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি।

সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে, খেলাই একমাত্র মাধ্যম যা মাদক থেকে দূরে রাখতে পারে যুব সমাজকে তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার তরুণ প্রজন্ম কে মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমরা চাই খেলাধুলা বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী যেসব খেলা হারিয়ে গিয়েছে সেগুলোর পুনর্জন্ম হোক। এসময় আয়োজক কমিটিকে অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।

তিনি (১৮ ডিসেম্বর) রোববার দুপুরে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট ক্রিকেটার্স ফোরামের আয়োজনে ফিজা এন্ড কোং এর উদ্যোগে ২য় সিলেট প্রিমিয়ার লীগ ১০০ বল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট মহানগরের তাঁতীলীগের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা শেখ মো: আবুল হাসনাতের সভাপতিত্বে ও আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মিসবাহ এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির আহমদ। প্রধান আকর্ষণের বক্তব্য রাখেন ফিজা এন্ড কোং প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি, মোগলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিরণ মিয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিলাদ আহমদ। রুহুল আমিন, ইমতিয়াজ আহমদ জগলু, অপু বিশ্বাস, সাইদুর রহমান সায়মন, জাবেদ আহমদ, মাহিদুল আলম, শফিক আনাম, ইমরান আলী এনাম, ওবেদ আহমদ, শিপলু তালুকদার, দিদার হোসেন, জাহেদ হোসেন তালুকদার, অপু আহমদ।

মাউন্ড এডোরা হাসপাতালের সৌজন্যে ম্যান অব টুর্নামেন্ট পুরস্কার বাই সাইকেল জয়ী হন কাজল আহমদ। মজিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাছুম মিয়ার সৌজন্যে ম্যান অব ফাইনাল এর নগদ টাকা ও ক্রেস্ট গ্রহণ করেন ঝিগলী ছাতকের রাজিব দাস। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন বাবলা, সেরা বোলার নির্বাচিত হন পিনু। লিসবন সিক্সার্সকে ৮ উইকেটে হারিয়ে নাছির আলী ক্রিকেট দল ঝিগলী ছাতক চ্যাম্পিয়ন হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit