বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

‘হ্যান্ডশেক-বিতর্কের’ পর এবার নতুন কাণ্ড ঘটল পাক-ভারত ম্যাচে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : মালয়েশিয়ার জোহর বারুতে অনুষ্ঠিত সুলতান অব জোহর কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ম্যাচের আগে নানা কথা চলছিল।  বিশেষ করে এশিয়া কাপে তিন দফা হ্যান্ডশেক কাণ্ডের পর এমন আলোচনা অস্বাভাবিক ছিল না। তবে সেখানে এবার দেখা মিলল নতুন কাণ্ডের।

এর আগে এশিয়া কাপ ক্রিকেটে ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে হাত না মেলানোয় বড় বিতর্ক তৈরি হয়েছিল। ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করেননি। এতে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান দল এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানায়। একইভাবে নারী ক্রিকেট বিশ্বকাপেও ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক থেকে বিরত ছিল।

ফুটবলেও দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ছিল নানা ঘটনা। কলম্বোয় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানি খেলোয়াড়দের ‘চা খাওয়ার’ ভঙ্গিমায় উদ্‌যাপন আলোচনায় এসেছিল। তবে ভারত ম্যাচটি ৩-২ গোলে জিতে নেয়। অন্যদিকে, ভারতের জুনিয়র পুরুষ হকি দল দুর্দান্ত ছন্দে আছে। সুলতান অব জোহর কাপে তারা এখন পর্যন্ত অপরাজিত। প্রথম ম্যাচে গ্রেট ব্রিটেনকে ৩-২ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৪-২ ব্যবধানে হারিয়েছে তারা।

পাকিস্তানের অবস্থাও খারাপ নয়। তারা মালয়েশিয়াকে ৭-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে হার মানতে হয়। পাকিস্তান হকি ফেডারেশনের এক সিনিয়র কর্মকর্তা আগেই বলেছিলেন, ভারতীয়রা যদি হ্যান্ডশেক না করে, তবু খেলোয়াড়দের যেন শান্ত থাকে। তিনি বলেন, ‘খেলোয়াড়দের বলা হয়েছে, যদি ভারতীয় খেলোয়াড়রা ম্যাচের আগে বা পরে হাত না মেলায়, তখন সেটা উপেক্ষা করে খেলা চালিয়ে যেতে হবে। তাদের আরও বলা হয়েছে যেন কোনো আবেগপ্রবণ আচরণ না করে। আমরা খেলোয়াড়দের বলেছি, মাঠে কেবল খেলায় মন দিতে হবে, অন্য কিছু নয়।’

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit