শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

শাহরুখের শুটিংয়ে হাজির ‘করনি সেনা’, শুটিং বন্ধের হুমকি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৩৮ Time View

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র পাঠানের ‘বেশারাম রং’ গানটি ঘিরে বিতর্ক বাড়ছেই। গানে দীপিকা পাড়ুকোনের পোশাকে গেরুয়া রঙ ব্যবহারের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ ও সমালোচনা শুরু হয়েছে। উত্তরপ্রদেশের স্বরাস্ট্রমন্ত্রী পর্যন্ত সমালোচনা করেছেন গানটির। এবার গানে গেরুয়া রঙ ব্যবহারের প্রতিবাদে ‘করনি সেনা’ সদস্যরা এবং অন্যান্য হিন্দু সংগঠনের একটি দল প্রতিবাদ করেছে। জাবালপুরের কাছে ভেদাঘাটে শাহরুখের ‘ডানকি’ সিনেমার শুটিংয়ের সামনে ব্যাপকভাবে জড়ো হয়েছে বিক্ষোভকারীরা।

kalerkantho

জানা গেছে, হাতে কালো এবং গেরুয়া পতাকা ধরে ‘করনি সেনা’ সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা স্লোগান দিতে থাকে। এ সময় হনুমান চল্লিসা উচ্চারণ করতেও দেখা যায় তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেদাঘাটে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা দাবি জানিয়েছিলেন যে ‘ডানকি’ নির্মাতাদের ১০ মিনিটের মধ্যে শুটিং বন্ধ করতে হবে। তবে হুমকি সত্ত্বেও নির্ধারিত সময়ের পরেও শুটিং অব্যাহত রয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ যে শাহরুখ খান এবং ‘পাঠান’ নির্মাতারা সিনেমাটিতে ‘অশালীন এবং আপত্তিকর’ উপায়ে গেরুয়া রঙ দেখিয়েছেন। এই ধরনের কোন কাজ সহ্য করা হবে না। এছাড়া তারা দাবি করেছেন যে, পবিত্র নর্মদা নদীর তীরে এই ধরনের সিনেমার শুটিং বন্ধ করতে হবে। বিক্ষোভকারীরা আরো জোরালো দাবি করেছিলেন যে সিনেমার শুটিং স্পটটি গোমূত্র দিয়ে স্প্রে করে শুদ্ধ করতে হবে।  

এদিকে শুধু ভেদাঘাটে নয়, লখনৌতেও ‘পাঠান’-এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে ‘করনি সেনা। ’ সিনেমাটি ব্যান করার দাবি জানিয়ে আসছেন তারা।

kalerkanthoডানকির সেটে শাহরুখ খান (পূর্বের ছবি)

সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পাঠান’-এর গান ‘বেশারাম রঙ’।   গানটি মুক্তির পরপরই ঝড় তোলে অনলাইনে। গানটিকে ঘিরে জন্ম নিয়েছে তুমুল বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ব্যঙ্গ করা হচ্ছে শাহরুখ-দীপিকাকে নিয়ে। এতটা আবেদনময়ী লুকে প্রথমবারের মতো পর্দায় এলেন দীপিকা। কেউ কেউ মনে করেন গানটি একেবারে সস্তা টাইপের হয়েছে। কারো মতে, শাহরুখের সিনেমায় এমন গান প্রত্যাশা করেন না ভক্তরা। আবার কেউ কেউ গানের শেষ অংশে ‘গেরুয়া’ রং ব্যবহারের বিরোধিতা করেছেন। অনেকে আবার দীপিকার বিকিনি লুকের প্রতিবাদে সরব হয়েছেন। তবে গানে আবেদনময়ী দৃশ্যে গেরুয়া রঙের পোশাক ব্যবহার করায় হিন্দুত্ববাদী সংগঠনগুলো আন্দোলনে নেমে এসেছে। এই আন্দোলন ও প্রতিবাদ কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়!

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit