সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন শুভমান গিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে আজ শুক্রবার বাংলাদেশের প্রথম ইনিংস ১৫০ রানে গুটিয়ে দিয়েও ফলোঅন করায়নি ভারত। নিজেরা নামে দ্বিতীয় ইনিংস খেলতে। দ্বিতীয় ইনিংসেও তারা হেসেখেলে রান তুলছিলেন। উইকেট খুব যে সহজ তা নয়, কিন্তু ভারতীয় ব্যাটাররা তা মানিয়ে নিতে পেরেছেন।

লোকেশ রাহুল এবং শুভমান গিল উপহার দেন ৭০ রানের উদ্বোধনী জুটি। ২৩ রান করা রাহুলকে ফেরান খালেদ আহমেদ। এরপর চেতেশ্বর পুজারার সঙ্গে দলকে এগিয়ে নিতে থাকেন শুভমান।  ৮৪ বলে ফিফটি করা শুভমান পেয়ে যান ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা। ১৪৭ বলে ক্যারিয়ারে প্রথমবার তিন অংক ছুঁয়ে ফেলেন শুভমান।

গত জানুয়ারিতে ব্রিসবেনে খেলা ৯১ রানের ইনিংসটাই এতদিন শুভমানের সর্বোচ্চ টেস্ট ইনিংস ছিল।  এরপর ১১০ রান করে মেহেদি মিরাজের বলে ক্যাচ তুলে বিদায় নেন। তার ১৫২ বলের ইনিংসে ছিল ১০টি চার এবং ৩টি ছক্কার মার। শুভমানের বিদায়ের সঙ্গে ভাঙে ১১৩ রানের দ্বিতীয় উইকেট জুটি। পুজারাও ৮৭ বলে ফিফটি পূরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit