রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে খাগড়াছড়িতে বিজু উৎসব শুরু। তিনি ছিলেন আমাদের ‘সাউন্ডট্র্যাক’: প্রিয়াংকা চোপড়া পূর্ব সুলতানপুর গ্রামে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন॥ হার নিয়ে অজুহাত দিতে চান না আর্তেতা ইসরায়েলি আগ্রাসনের মুখে যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন লেবাননের প্রধানমন্ত্রী ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা কুয়াকাটায় আবারও ইরাবতী ডলফিনের মরদেহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫ হরমুজ প্রণালি দিয়ে কোনো মার্কিন জাহাজ যায়নি, দাবি ইরানের

আখাউড়ায় বিজয় দিবসে অসহায়দের পাশে বিজিবি।

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : অন্যের কাছ থেকে হাত পেতে চলেন মো. আলাউদ্দিন। সাত সকালে কম্বল পেয়ে বেজায় খুশি। বললেন, ‘এই শীতে এটা বড় উপকার হলো।’ বিজিবির কাছ থেকে কম্বল পেয়ে আলাউদ্দিন এ কথা বলে আবেগে আপ্লুত হয়ে পড়েন। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে বেশ খুশি ভুলনা বালা, বললেন ‘আমি গরীব মানুষ। ডাকতার দেহাইয়া অসুদঅ মাগনা পাইছি। আমার খুব উপকার হলো। মহান বিজয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ  ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের কম্বল বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে এসে কথা হয় ওই সুবিধাভোগীদের সঙ্গে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগরে বিজিবি-৬০ ব্যাটালিয়ন উপজেলার গঙ্গাসাগর ও খারকুটে ৫০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসা সেবা। এতে প্রায় পাঁচ শতাধিক রোগী ওষুধসহ চিকিৎসাসেবা পেয়েছেন।
গঙ্গাসাগরে অসহায়দের মাঝে কম্বল তুলে দেন বিজিবি ৬০  ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ। খারকুটে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মুহাম্মদ নুরুল আবছার। মনিয়ন্দ ইউনিয়ন পরিষদে চিকিৎসা দেন ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম রিফাত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া প্রেসক্লাব সভাপতি মোঃ মানিক মিয়া, মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক সহ আরো অনেকে। 
বিজিবি ৬০ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর মুহাম্মদ নুরুল আবছার বলেন, ‘আমরা সব সময়ই সাধারন মানুষকে নিয়ে কাজ করি। আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ বলেন, ‘নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিজয় দিবসের এই বিশেষ দিনে আমরা কিছু কর্মসূচি নিয়েছি। এরই অংশ হিসেবে কম্বল বিতরণ ও চিকিৎসা সেবা দেওয়া হয়……………..(ভক্সপপ)।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit