বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘অ্যাভাটার টু’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : ‘অ্যাভাটার’ সিনেমাটি দেখার পরই দর্শকরা এর সিক্যুয়াল দেখার জন্য অধীর আগ্রহে বসে ছিল। ১৬ ডিসেম্বর সিনেমাটি বিশ্বব্যাপাী মুক্তি পাওয়ার মাধ্যমে এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে ভক্তদের।নতুন এ সিনেমাটি দীর্ঘ ১৩ বছর পর দর্শকদের কাছে রুপালি পর্দায় আসছে। ‘অ্যাভাটার’ এর সিক্যুয়াল এ মুভির নাম ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।

সিক্যুয়াল এই ছবির কাহিনি পরিচালক ক্যামেরনের মাথায় আগেই সাজানো ছিল। তবে সুন্দর ও নিখুঁতভাবে দর্শকদের কাছে উপহার দিতে ছবিটি এত সময় নিয়ে তৈরি করেছেন তিনি। ছবি মুক্তির আগে নেট দুনিয়ায় নতুন এই ছবিটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। পরিচালক জেমস ক্যামেরনের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে জানা যায়, একাধিক ভাষায় মুক্তি পাচ্ছে এ ছবিটি।

বাংলাদেশি দর্শকরা বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখতে পাবে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের সকল শাখা এবং অনলাইনে এরই মধ্যে অগ্রীম টিকেট বিক্রি শুরু হয়েছে। গতবারের মতো এবারও সিনেমাতে থাকছে অ্যাভাটার তারকা ওর্থিংটন, জো সালডানা ও সিগোরনি ওয়েভার। নতুন এ সিক্যুয়ালে তাদের সঙ্গে রুপালি পর্দায় দেখা যাবে  মিশেল ইয়েও, এডি ফ্যালকো, উনা চ্যাপলিন এবং টাইটানিক খ্যাত নায়িকা কেট উইন্সলেট।

জেমস ক্যামেরনের ছবি মানেই নতুন উন্মাদনা কাজ করে দর্শকদের মধ্যে। তার ছবিতে অসাধারণ কাহিনিই শুধু নয়, রয়েছে শিল্প নৈপুণ্যে ভরা ছবির দক্ষ মেকিংও। টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি যৌথ প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন এবং জন ল্যান্ডাও। ধারণা করা হয়, হলিউডের এখন পর্যন্ত যত ছবি রয়েছে তার মধ্যে থেকে এই ছবিতেই সবচেয়ে বেশি খরচ করা হয়েছে। তাই বক্স অফিসে ব্যাপক ব্যবসা করা এই ছবির সিক্যুয়াল দেখতে দর্শকরা বেশ মুখিয়ে আছে আর পাশাপাশি গুনছে অপেক্ষার প্রহরও। 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit