রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

নোয়াখালীতে ট্রাক্টর চাপায় দিনমজুরের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় মো. মহিন উদ্দিন(১৮)নামের এক ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছে।  নিহত মহিন উদ্দিন সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউপির বালিয়াকান্দি গ্রামের খান বাড়ির মো. আজাদের ছেলে। সে পেশায় দিন মজুর ট্রাক্টর শ্রমিক। মঙ্গলাবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার কুকুবেরহাট লেমুয়া সড়কের ছাওতুল হেরা মাদরাসা সংলগ্ন স্থানে চলন্ত ট্রাক্টর থেকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনে ন্যায় মহিন উদ্দিন দিন মজুরের কাজ করার জন্য মাটি ও ইট পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক্টরে যায়। মহিউদ্দিন ড্রাইভারের পাশ্বে বসে ছিলেন ছিলের আকস্মিক ভাবে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।  সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত  ব্যবস্থা নেওয়া হবে।   

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit