রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা ইমরানের

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তবে শাহবাজ সরকারের দাবি, পার্লামেন্ট ভেঙে দেয়ার ভুয়া হুমকি দিচ্ছেন ইমরান। দ্রুত পার্লামেন্ট ভেঙে দিতে উল্টো পিটিআই চেয়ারম্যানকেই চ্যালেঞ্জ জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ। গত এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ হারানোর পর থেকেই পাকিস্তানে আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছেন ইমরান খান। দেশজুড়ে পিটিআই’র লংমার্চে চাপে থাকলেও যথাসময়ে নির্বাচন করার সিদ্ধান্তে অটল থাকে শাহবাজ সরকার। এমন পরিস্থিতিতে চলতি মাসেই পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেয়া হবে বলে জানান ইমরান।

দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পার্লামেন্ট ভেঙে দেয়ার বিষয়ে পিটিআই চেয়ারম্যানের যেকোনো সিদ্ধান্ত মেনে নেবে পিএমএল-কিউ। এ বিষয়ে নিজেদের মধ্যে কোনো দ্বিমত না থাকলেও, সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করার প্রতি জোর দিয়েছে দলটি। সেইসঙ্গে পার্লামেন্ট ভেঙে দিলে দ্রুত সময়ে নির্বাচন হবে এমন আশ্বাস চেয়েছে পিএমএল-কিউ।

এদিকে শাহবাজ সরকারের দাবি, পার্লামেন্ট ভেঙে দেয়ার ভুয়া হুমকি দিচ্ছেন ইমরান খান। কথা না বাড়িয়ে দ্রুত পার্লামেন্ট ভেঙে দিতে পিটিআই চেয়ারম্যানকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ। পাঞ্জাবে নির্বাচন দেয়া হলে শাহবাজের দল জিতবে বলেও দাবি করেছে দলটি।

তবে পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দিলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে বলে মত বিশ্লেষকদের। সত্যিই পার্লামেন্ট ভেঙে দিলে ইমরানের দলকে উল্টো চাপে ফেলতে শাহবাজ সরকার নির্বাচন দেয়া থেকে পিছিয়ে আসতে পারে বলেও ধারণা করছেন অনেকে। আর দ্রুত সময়ে নতুন নির্বাচন না দিয়ে সময় নষ্ট করা হলে উভয় পক্ষই বিপাকে পড়বে বলে মনে করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit