রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

মঙ্গলে ছিল পানি, ছিল পরিবেশও—তবুও প্রাণ টেকেনি!

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৮৭ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মঙ্গল গ্রহ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এক সময় বিশাল জলরাশি থাকলেও আজ কেন প্রাণহীন ও মরুভূমিতে পরিণত—বিজ্ঞানীরা সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন বহু বছর ধরে। এবার নাসার কিউরিয়োসিটি রোভার পাঠানো তথ্যের ভিত্তিতে এক নতুন গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ ব্যাখ্যা।

নতুন এই গবেষণায় দেখা গেছে, মঙ্গলে বিস্তৃতভাবে কার্বনেট খনিজে সমৃদ্ধ শিলার অস্তিত্ব রয়েছে। এসব শিলা পৃথিবীর চুনাপাথরের মতো, যা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে জমা রাখে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক ও নাসার কিউরিয়োসিটি দলের সদস্য এডউইন কাইট এই গবেষণার নেতৃত্ব দেন।

কাইট বলেন, ‘‘মঙ্গলের কোনো কোনো অংশে কিছু সময়ের জন্য প্রাণের অনুকূল পরিবেশ ছিল, তবে তা ছিল ব্যতিক্রম।’’ কারণ, প্রাণের জন্য দরকারি প্রায় সব উপাদান থাকলেও, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান জল ছিল অস্থায়ী। কিউরিয়োসিটি ও ২০২১ সালে পার্সিভারেন্স রোভারও কার্বনেট শিলার প্রমাণ পেয়েছে মঙ্গলের শুকিয়ে যাওয়া হ্রদের আশপাশে।

গবেষণা বলছে, পৃথিবীতে কার্বনচক্রের একটি সুষম ঘূর্ণন রয়েছে—বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই-অক্সাইড আগ্নেয়গিরির মাধ্যমে বের হয় আবার চুনাপাথরে আটকে যায়। কিন্তু মঙ্গলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের হার কম হওয়ায় সেই চক্র বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে গ্রহটি ঠান্ডা, অনুর্বর ও প্রাণহীন হয়ে পড়ে।

নতুন তথ্য অনুযায়ী, কোটি কোটি বছর আগে কিছু সময়ের জন্য মঙ্গলে পানি ছিল। তারপর প্রায় ১০ কোটির বেশি বছর ধরে মঙ্গল পরিণত হয়েছে এক বিশাল মরুভূমিতে। এমন দীর্ঘ প্রতিকূলতায় প্রাণ টিকে থাকা সম্ভব হয়নি।

তবে বিজ্ঞানীরা এখনো আশাবাদী। কাইট বলেন, মঙ্গলের গভীর ভূগর্ভে হয়তো এখনও পানি আছে, কিন্তু আমরা তা খুঁজে পাইনি। কার্বনেট জাতীয় শিলার আরও প্রমাণ পাওয়া গেলে এ নিয়ে স্পষ্ট ধারণা করা সম্ভব হবে।

সূত্র: নেচার জার্নাল, এএফপি

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit