রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন

নয়াপল্টন কার্যালয়ে মোশাররফ গয়েশ্বর ও মঈন: ভাঙচুর নিয়ে ক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের ভাঙচুর ও তাণ্ডবে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। ৮ ডিসেম্বর নয়াপল্টন কার্যালয়ে ভাঙচুর ও দলীয় নেতাদের গ্রেফতার হওয়ার পর আজ প্রথম সেখানে আসেন বিএনপির জাতীয় কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর রায় ও ড. আবদুল মঈন খান।

এ সময় তাদের সঙ্গে ছিলেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। কার্যালয়ে ঢুকে বিএনপি নেতারা ভাঙচুর হওয়া সব কক্ষ পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তারা। গ্রেফতার নিয়ে প্রকাশ করেন ক্ষোভ।

খন্দকার মোশাররফ বলেন, পুলিশ ও আওয়ামী লীগের পেটুয়া বাহিনী নজিরবিহীন বর্বরতা চালিয়েছে বিএনপি অফিসে। ফাইলপত্র ও গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, হার্ডডিস্ক, অর্থ লুট, সব অঙ্গসংগঠনের অফিস ভাঙচুর, জিয়াউর রহমানের ম্যুরাল পর্যন্ত ভেঙে ফেলেছে।

‘যেভাবে হামলা চালিয়েছে তা বিশ্বে নজিরবিহীন। নিন্দা করার ভাষা নেই। অফিস থেকে সিনিয়র নেতাদের গ্রেফতার করেছে। চারশর বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এসব গ্রেফতারের উদ্দেশ্য ছিল ১০ ডিসেম্বরের সমাবেশ পণ্ড করা। কিন্তু মধ্যমপন্থি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি তাদের কর্মসূচি করেছে।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। চেয়ারপারসনের কক্ষও ভাঙচুর করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit