বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

পুলিশ চেকপোষ্টে উল্টে পড়লো ইজিবাইক নারীর কাছে মিললো ২৮বোতল ফেনসিডিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৫১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে পুলিশ চেকপোষ্টের কাছে এসেই উল্টে পড়লো একটি ইজিবাইক।পরে পুলিশ ইজিবাইক থেকে ফাতেমা নামে এক নারীর কাছ থেকে উদ্ধার করে ২৮ বোতল ফেনসিডিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই ফাতেমা বেগম এবং ইজিবাইক চালক তরিকুল ইসলামকে আটক করে। আর এ ঘটনা বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পৌরশহরের হাকোবা ঈদগাহ মোড়ে। এ ব্যাপারে এএসআই শ্যামল কুমার বাদি হয়ে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেন।পুলিশ শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

আটক ফাতেমা বেগম চৌগাছা উপজেলার তিলকপুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী এবং তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার কাদিরপাড়া গ্রামের মৃত মোমিন শেখের ছেলে।প্রত্যক্ষদর্শী ও এএসআই সোহেল রানা পারভেজ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পৌর শহরের হাকোবা ঈদগাহ মোড়ে পুলিশ চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে ঝিকরগাছা থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক এসে চেকপোষ্টের পাশে রাস্তার খাদে উল্টে পড়ে।

এ সময় পুলিশ এবং স্থানীয়রা এসে যাত্রীদেরকে উদ্ধার করে। তবে পুলিশ এ সময় ফাতেমা বেগম নামে এক নারীর কাছ থেকে উদ্ধার করে ২৮ বোতল ফেনসিডিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ফাতেমা এবং ইজিবাইক চালক তরিকুল ইসলামকে আটক করে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, আটককৃতরা মাদকবিক্রেতা হওয়ায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য অইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৯.১২.২০২২/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit