শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

ডিসেম্বরে দেশজুড়ে শিরোনামহীনের ১৮ কনসার্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীন ডিসেম্বর মাসেই ১৮টির বেশি কনসার্টে অংশ নিতে যাচ্ছে। আরো কয়েকটি কনসার্টের ব্যাপারে কথা চলছে তাদের। ব্যান্ডটির দলনেতা জিয়াউর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ইতোমধ্যেই- বামবা চ্যানেল আই ব্যান্ড ফেস্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও সবশেষ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) কবি নজরুল অডিটোরিয়াম, সিলেটে কনসার্টে অংশ নিয়েছেন তারা।  

শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকার সেন্ট গ্রেগরি হাই স্কুলে কনসার্ট রয়েছে শিরোনামহীন দলের। এছাড়া ১০ ডিসেম্বর কনসার্ট রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরাতে নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ, ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।  

এরপর ১৮ ডিসেম্বর ঢাকার স্কলাস্টিকা স্কুল, ২০ ডিসেম্বর চট্টগ্রামের আনোয়ারায় বিজয় কনসার্ট, ২৩ ডিসেম্বর দিনাজপুর সদরের আদর্শ মহাবিদ্যালয়, ২৪ ডিসেম্বর বগুড়ার সান্তাহার, ২৫ ডিসেম্বর নড়াইল স্টেডিয়াম, ৩০ ডিসেম্বর নেত্রকোনা স্টেডিয়াম, ৩১ ডিসেম্বর কক্সবাজারের সি পার্ল বিচ।

কিউএনবি/অনিমা/০৯.১২.২০২২/বিকাল ৪.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit