সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

চীনের আরো বিনিয়োগ চান স্পিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : চীনকে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।আজ বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং স্পিকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বঙ্গবন্ধুর চীন সফর, সংসদীয় কূটনীতি, বাংলাদেশের চলমান উন্নয়ন, কভিড পরিস্থিতি থেকে উত্তরণ, দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় স্পিকার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে চীন সফর করেছিলেন। চীনের অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি অনুসরণীয় বিষয় তিনি পুস্তকাকারে লিপিবদ্ধ করেন। করোনা সংক্রমণ পরিস্থিতিতে চীন বিনা মূল্যে বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহ করেছে।  যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রমাণ করে। ’

ড. শিরীন আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণে বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন জীবনযাপন সুরক্ষিত রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, জনসাধারণের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখা, ব্যবসায়ীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখা, অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, সর্বোপরি ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। ’

বাংলাদেশের স্থিতিশীল আর্থ-সামাজিক পরিস্থিতি, চলমান উন্নয়ন ও সংসদীয় গণতন্ত্রের প্রশংসা করেন রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেন, ‘বাংলাদেশ চীনের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। ’এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আগামীতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit