শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

সৈকতে স্বামীর নাম লিখলেন মিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক :বিয়ের প্রথম বছর পার করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বছরের শুরুতেই (৪ জানুয়ারি) ভালোবাসার মানুষ, প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

এরপর গত ১০ জুলাই মুক্তি পায় মিম অভিনীত বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। মাত্র ১১টি হল দিয়ে যাত্রা শুরু করা সিনেমাটি পরবর্তীতে দেশজুড়ে তুমুল সাড়া ফেলে। উড়ে যায় বিদেশেও। সবশেষ ‘দামাল’ দিয়েও আলোচনায় এই নায়িকা। বলা যায় এই ‘সুন্দরী’র বৃহস্পতি এখন তুঙ্গে।

সুখের এই সময়টায় শুধু ঘরে বসে নেই অভিনেত্রী। প্রকৃতির কাছাকাছি গিয়ে, ঘুরে বেড়িয়েও উপভোগ করছেন জীনবটা। বর্তমানে সাগর পাড়েই সময় কাটাচ্ছেন এই তারকা।

সেখানেই সাগরের বুকে স্বামী সনির নাম লিখেছেন মিম। সৈকতে বালুর ওপর ডান হাতের আঙুল দিয়ে স্বামী সনির নাম লেখেন তিনি। পরে সেই নামের চারিদিকে ভালোবাসার চিহ্নও এঁকে দেন। পুরো মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নিজেই।

ভিডিওর ক্যাপশনে মিম লিখেছেন, ‘ছোটবেলায় আমরা নিজেদের জন্য কাজটি করেছি। সেই সব সুন্দর স্মৃতি আবার, সঠিক ব্যক্তির সঙ্গে বেঁচে থাকা একটি আশীর্বাদ।’

গত বছরের ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিককে সামনে আনেন নায়িকা। একইদিন তারা আংটি বদলের মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর ৪ জানুয়ারি জমকালো আয়োজনে বাঁধা পড়েন সাত পাকে।

কিউএনবি/অনিমা/০৮.১২.২০২২/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit