রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম: পরীমনি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : কয়েক দিন পর চার মাস পূর্ণ হবে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির সন্তানের বয়স। এরই মধ্যে হাপিয়ে উঠেছেন অভিনেত্রী। জানিয়েছেন সন্তান মানুষ করার অভিজ্ঞতা। 

অনেক রাত নির্ঘুম কাটিয়ে হয়তো মনের কষ্টে পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ঘরের ছবি দিয়ে লিখেছেন— ‘এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম আমি।’ 

তিনি আরও লেখেন— ‘ভালো থেকো ঘুমেরা আমার, পরীর সঙ্গে আবার দেখা হবে তোমার।’ পোস্টটির পর তিনি একটি প্রজাপতির ইমোজিও জুড়ে দেন। 

অন্য মায়েদের মতো পরীমনিও একই ধরনের কষ্ট ভোগ করেছেন। সন্তান গর্ভে ধারণ থেকে শুরু করে এখন পর্যন্ত ঠিকমতো ঘুমানো হয় না তার। জন্মের পর  থেকে সন্তান জেগে থাকলে তার মা পরী ঘুমাতে পারেন না। সন্তান রাজ্যকে ঘুম পাড়িয়ে তার পরই দুই চোখের পাতা এক করার সুযোগ পান তিনি।

দিনরাত নির্ঘুম কাটিয়ে নিজের যত্নও ঠিকমতো নেওয়া হয় না তার। তবে শরিফুল রাজ বাসায় থাকলে তিনি পরীকে সাহায্য করেন সবকাজে। তবে শুটিং থাকলে ছেলের দেখাশোনা পুরোটাই নিজে সামলান পরী।

গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তান রাজ্যকে পৃথিবীর আলো দেখান মা পরীমনি। ঢালিউডের আরেক সুপারস্টার শরিফুল ইসলাম রাজ হলেন পরীর স্বামী। এটি সবাই জানে। তার নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখা হয় রাজ্য। আর রাজ্যকে ঘিরেই রাজ-পরীর ছোট্ট রাজত্ব।

কিউএনবি/অনিমা/০৭.১২.২০২২/দুপুর ২.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit