মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল 

মোঃ আমজাদ হোসেন,রাজশাহী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৩০৪ Time View
মোঃ আমজাদ হোসেন,রাজশাহী প্রতিনিধি : সরকারের উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত ও বিএনপি‘র অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার  বিকেলে বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি বানেশ্বর ট্রাফিক মোড় থেকে শুরু হয়। এরপর বানেশ্বর বাজার পদখিন করে ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্বে দেন বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন,মোঃ আমির আলী সাবেক সাধারণ সম্পাদক বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ, আনোয়ার হোসেন পিন্টু,  সদস্য রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ, রাজিবুল হক,সভাপতি পুঠিয়া উপজেলা আওয়ামী কৃষক লীগ, মোঃ রাজীব হোসেন,সভাপতি বানেশ্বর ইউনিয়ন যুবলীগ এছাড়াও বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের এর অঙ্গও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন,বক্তব্য কালে, আবুল কালাম আজাদ বলেন, বিজয়ের এই মাসে বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ  বিশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আরেকটি ইতিহাস সৃষ্টি করলো। এই মানুষগুলোকে মাদ্রাসা মাঠে ঢোকালে মাদ্রাসা মাঠভরপুর হয়ে যাবে। যেইটার জন্য বিএনপি কয়েকদিন ধরে ঢাক-ঢোল বাজিয়ে রাজশাহী বিভাগ/জেলা ও উপজেলা পর্যায়ে থেকে  ভাড়া করে লোকজন নিয়ে এসে তারা মাঠে ভর্তি করে দেখাতে চায়। আসুন-দেখুন, মাত্র একদিনের নোটিশে আমরা কী রকম বড় মিছিল ও সমাবেশ করতে পারি। আমরা শুধুমাত্র বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের এই আয়োজন করেছি। আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগ মানেই জনগণের সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিল তিল করে তাঁর যৌবনের সমস্ত উত্তাপ দিয়ে তিনি দলটিকে তৈরি করেছিলেন। সেই দল আওয়ামী লীগকে দুর্বল ভাববেন না, শেখ হাসিনাকে দুর্বল ভাববেন না।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit