রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

লঘুচাপের পূর্বাভাস, তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৭১ Time View

ডেস্ক নিউজ : ডিসেম্বরের শেষ দিকে দেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সকালে ও সন্ধ্যার পর দিনের স্বাভাবিক তাপমাত্রা কমে যাচ্ছে, অনুভব হচ্ছে শীত। ঢাকার পাশ্ববর্তী জাহাঙ্গীরনরগ বিশ্ববিদ্যালয়েও কুয়াশার দেখা মিলছে। ভোরের এমন অবস্থা জানান দিচ্ছে শীত দুয়ারে কড়া নাড়ছে। ছবি: রাইয়ান বিন আমিন।

সকালে ও সন্ধ্যার পর দিনের স্বাভাবিক তাপমাত্রা কমে যাচ্ছে, অনুভব হচ্ছে শীত। ঢাকার পাশ্ববর্তী জাহাঙ্গীরনরগ বিশ্ববিদ্যালয়েও কুয়াশার দেখা মিলছে। ভোরের এমন অবস্থা জানান দিচ্ছে শীত দুয়ারে কড়া নাড়ছে। ছবি: রাইয়ান বিন আমিন।

মহানগর ডেস্ক বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর আরও জানায়, এ মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর একটি নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদফতরের উপপরিচালক কাওসার পারভিন এতে সভাপতিত্ব করেন।

উপপরিচালক জানান, ডিসেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে।

মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১-২টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এ মাসে দেশের নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ডিসেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীর প্রবাহ স্বাভাবিক থাকতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর সেপ্টেম্বর মাসের পর্যবেক্ষণ তুলে ধরে দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে জানিয়েছে, নভেম্বরে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৯৮ দশমিক ১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। গত ৯ নভেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি ও ১৭ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়।

গত মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কক্সবাজারে (১ নভেম্বর) এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় (২১ নভেম্বর) রেকর্ড করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit