শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

ফুলবাড়ীর পল্লীতে সরকারের দেওয়া এক অসহায় পরিবারের ৭শতক জায়গা প্রতিপক্ষের দখল

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২০০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির কুশলপুর গ্রামের আতাবুল হক কে সরকারের দেওয়া ১০ শতক জমির মধ্যে ৭ শতক জমি প্রতিপক্ষ মোঃ আলম দখল করে নেন। ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির কুশপুর গ্রামের মোঃ তফিজ উদ্দীন এর পুত্র মোঃ আতাবুল হক ও স্ত্রী মোঃ পারুল বেগম কুশলপুর মৌজার জে.এল নং-৮৮, খতিয়ান নং-১, দাগনং-১৮৪, রকম ডাঙ্গা, পরিমান ১০ শতক। উক্ত জমি ০৬/০৫/২০০৩ ইং সালে সরকার বাহাদুর এর নিকট হইতে কেস নং-ীরর/১১৩/৯৯-২০০০ মূলে প্রাপ্ত হয়ে নিজ নামে খারিজ করে নেন। এবং নিয়মিত খাজনা প্রদান করেন।

কুশলপুর মৌজার ৪০৯ নং দাগে ২০ শতক জমির দখল যথাযথ ভাবে বুঝিয়া পাইলেও ঐ মৌজার সরকারের দেওয়া অবশিষ্ট্য ০৭ শতক জমি একটি কুচক্রী মহলের সহযোগীতায় একই গ্রামে জলিল উদ্দীন এর পুত্র মোঃ আলম দখল করে নিয়ে রাখে। বহুবার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বৈঠক করে জমি ছেড়ে দেওয়ার জন্য বললেও উক্ত ব্যক্তি আজ অবদি অবশিষ্ট জমি ছেড়ে দিচ্ছেনা। এ বিষয়ে গত ২৬/০৭/২০২২ ইং তারিখে ন্যায় বিচারের আশায় ও জমি পাওয়ার দাবীতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এদিকে আতাবুল হক তার পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে ৩ শতক জায়গার উপর চালা ঘর তৈরি করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। এ বিষয়ে দখলকারী মোঃ আলম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহণ করেন নি।

 

 

কিউএনবি/অনিমা/২৭.১১.২০২২/বিকাল ৩.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit