শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

জয়পুরহাট আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি নৃপেন্দ্রনাথ ও সাধারণ সম্পাদক শাহীন নির্বাচিত

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২১০ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সম্মিলিত সমন্বয় পরিষদ থেকে সভাপতি ও সদস্যসহ দুইজন এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সাধারণ সম্পাদক সহ ৯টি পদে নির্বাচিত হয়েছে।শনিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে জেলা আইনজীবী ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত একটানা চলে। এ নির্বাচনে মোট ১৯৯ জন ভোটারের মধ্যে ১৯৩ জন ভোটার ১১টি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি সুত্র জানায়, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সম্মিলিত সমন্বয় পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পুর্ন হয়েছে। সন্ধ্যায় ভোট গণনা শেষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সম্মিলিত পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি) ও সদস্য পদে অ্যাডঃ কামরুল হাসান পলাশ নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে ৯ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ শাহনুর রহমান শাহীন, সহ-সভাপতি পদে অ্যাডঃ আইয়ুব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ আলমগীর কবির, অ্যাডঃ এ,কে,এম আবু সুফিয়ান পলাশ, গ্রন্থাগার ও প্রচার প্রকাশনা সম্পাদক পদে অ্যাডঃ রিনাত ফেরদৌসী রিনি, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডঃ মামুনুর রশিদ, নিরীক্ষা সম্পাদক পদে অ্যাডঃ আব্দুল মোমিন হামিদুল ও সদস্য পদে অ্যাডঃ নূর-ই আলম ছিদ্দীকী, অ্যাডঃ গোলাম মওদুদ শাহরিয়ার নির্বাচিত হয়েছেন।

কিউএনবি/অনিমা/২৭.১১.২০২২/দুপুর ১.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit