রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

বিশ্ব শান্তি রক্ষায় উ. কোরিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন: শি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্ব শান্তির জন্য চীন উত্তর কোরিয়ার সাথে কাজ করতে আগ্রহী। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং উত্তর কোরীয় নেতা কি জং উনকে এ কথা বলেছেন।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম শনিবার এ কথা জানিয়েছে।

উত্তর কোরিয়ার আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েকদিনের মধ্যে শি এ কথা বলেছেন। উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে এটি ছিল অন্যতম শক্তিশালী।

এই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উত্তর কোরিয়া ঘোষণা দেয়, তারা তাদের নিজস্ব অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের পরমাণু হুমকি মোকাবেলা করবে।

পিয়ংইয়ং এর সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়েছে, কিমকে পাঠানো এক বার্তায় শি বলেছেন, বিশ্ব এবং এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য চীন উত্তর কোরিয়ার সাথে কাজ করতে প্রস্তুত।

শি আরো বলেছেন, “বিশ্ব, সময় ও ইতিহাসের অভূতপূর্ব এই পরিবর্তনের সময়ে বেইজিং পিয়ংইয়ংয়ের সহযোগী হতে ইচ্ছুক।”

শি তৃতীয় মেয়াদে নেতা নির্বাচিত হওয়ার পর কিমের পাঠানো অভিনন্দনের জবাবে এসব কথা বলেন।

এদিকে চলতি মাসের প্রথমদিকে যুক্তরাষ্ট্র নতুন শাস্তি থেকে পিয়ংইয়ংকে রক্ষার জন্যে বেইজিং ও মস্কোকে অভিযুক্ত করেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মে মাসে উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার যে উদ্যোগ নেয়া হয়েছিল, তাতে চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল।

উত্তর কোরিয়ার ওপর ইতোমধ্যে বেশকিছু অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, দেশটির ৯০ শতাংশেরও বেশি ব্যবসা চীনের সাথে রয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit