বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

নোয়াখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ ৩ রোহিঙ্গা আটক 

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৪৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ইয়াবা ও নগদ টাকাসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছ চরজব্বার থানা পুলিশ। রোববার (২০শে নভেম্বর) ভোর রাতে উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের কলোনি রাস্তার মাথা কালা আজাদের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকাসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়। রোহিঙ্গারা হলো কক্সবাজার কুতুবপালং ৬ ও ৭ নম্বর ক্যাম্পের রবিউল আলম এর ছেলে মো.রফিক(৩৮) মৃত আব্দুল শক্কুর এর মেয়ে সেতারা বেগম(৫০), আব্দুল করিম এর ছেলে নুর কবির(২৫)

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চরবাটা ইউনিয়নের ভূঁইয়ার হাট সংলগ্ন কলনীর রাস্তার মাথায় কালা আজাদের বাড়িতে রাত সাড়ে ৪টার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় নগদ ১৪ হাজার টাকা ১৬৫০ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এসময় কালা আজাদকে বাড়িতে পাওয়া যায়নি।এদের বিরুদ্ধে প্রচলিত মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit