বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪ ঢামেক হাসপাতালে লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান আইন-বিধি মেনেই: দুদক সচিব এক দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল: সংসদে সেতুমন্ত্রী হরমুজ প্রণালীর কাছে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করেছে ইরান ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন

নরসিংদীতে বিদেশি অস্ত্রসহ একজন গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৮১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগজিনসহ আহসান আহমেদ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর থানার নজরপুর ইউনিয়নের চম্পকনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আহসান আহমেদ চম্পকনগর গ্রামের মনু মিয়ার ছেলে। ওসি আবুল কাশেম ভূইয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে চম্পকনগর গ্রামের নবাব আলী গাজী স্কুলের উত্তর পাশে নিজ বাড়ির উঠান থেকে আহসান আহমেদকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের কোমড়ে গোজা অবস্থায় ১টি সচল পিস্তল ও ১টি ম্যাগজিন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহসান আহমেদ পুলিশকে জানায়, সদর থানার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে বর্তমানে চম্পকনগর এলাকার বাসিন্দা শান্ত (২২) ও নজরপুর ইউনিয়নের দড়ি নবীপুর এলাকার জালাল উদ্দিন সরকার (৫০) এর সহযোগীতায় এলাকায় আধিপত্য বিস্তার ও সস্ত্রাসী কর্মকান্ড করার লক্ষ্যে বিদেশি পিস্তলটি  ৯-১০ মাস আগে সংগ্রহ করা হয়।

অস্ত্রটি বিভিন্ন সময় অপর দুইজনের হেফাজতে রেখে এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন বেআইনী কর্মকান্ড পরিচালনায় ব্যবহার করা হচ্ছিল। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করে গ্রেপ্তার আহসান আহমেদকে আদালতে পাঠানো হয়েছে। অপর দুই আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit