শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

জয়পুরহাটে বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের নেপাল দাস (৩৫) নামের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত নেপাল দাস ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের নারায়ণ দাসের ছেলে বলে বিভিন্ন গয়েন্দা সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে জানতে বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। ফলে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল জানান, গতকাল রাত সাড়ে ১০টায় বিজিবি’র পোশাক পরা অবস্থায় এক ব্যক্তির লাশ জেলা হাসপাতালে নেয়া হয়েছে এমন খবর পেয়ে তিনি গিয়েছিলেন।

নিহত ব্যক্তির বুকে গুলির চিহ্ন রয়েছে, গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন বলে ধারনা করা হচ্ছে। রাতেই লাশের সুরহতাল প্রতিবেদন করা হয়েছে। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক বলেন, আজ সকাল সাতটায় নিহত বিজিবি সদস্যের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit