রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান। রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে উপজেলা বিএনপি।

এনআইডি নিজেদের কাছে রাখতে রাষ্ট্রপতিকে চিঠি দেবে ইসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৩৯ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিয়ন্ত্রণ ধরে রাখতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠির একটি অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগেও দেয়া হবে।

রোববার রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

এনআইডি অনুবিভাগ নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য আইন করার কাজ চলছে। এটি পাস হলেই এনআইডির সব কিছু নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে। আর জন্মের পরপরই নাগরিককে এনআইডি দেয়া হবে। তবে নির্বাচন কমিশন এই ক্ষমতা নিজেদের হাতে রাখতে চাইছে।

নির্বাচন কমিশনার আলমগীর বলেন, “নির্বাচন কমিশনের যে অফির্সাস সমিতি আছে, তারা আমাদের কাছে আবেদন দিয়েছিল। আমরা বলেছি, এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব। এটার অনুলিপি হয়ত সুরক্ষা বিভাগে যাবে, এটুকু সিদ্ধান্ত ছিল।”

কমিশনের চাওয়া প্নরসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “এটা (এনআইডি) এখানে থাকার কতগুলো ভালো দিক আছে। আবার সরকার নিয়ে যেতে চায়। আমরা চিন্তা করেছি মহামান্য রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রধান, আমাদেরও অভিভাবক, সরকারেরও অভিভাবক। ওনার কাছে আমরা পাঠিয়ে দেব। উনি যেটা ভালো মনে করেন।

“প্রধানমন্ত্রী অনেক বিষয়ে তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন। এজন্য চিন্তা করছি ওনার বিবেচনার উপরে ছেড়ে দিচ্ছি। আমরা চিঠিতে কোনো মন্তব্য করি নাই। আমরা চাইব আমাদের কাছে থাকুক। আমরা তো কোনো পক্ষ হতে পারি না। নির্বাচন কমিশন চাইবে সবাইকে নিয়ে কাজ করব। এজন্য তিনি (রাষ্ট্রপতি) যা ভালো মনে করবেন সে রকম সিদ্ধান্ত নেবেন।”

নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের কাজটা প্রথম থেকে করে আসছে উল্লেখ করে তিনি বলেন, “অনেক অভিজ্ঞতা হয়েছে। একটা প্রশিক্ষিত জনবল হয়েছে। এখানে থাকলে নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ নাই। এটা নিয়ে গেলে সরকারের জনবল এবং টেকনিক্যাল অবকাঠামো করতে হবে। সেজন্য খরচের ব্যাপার আছে; এটি সময়সাপেক্ষও।”

ভোটের আগে নিয়ে যাওয়া সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি মনে করি না এত তাড়াতাড়ি নেয়া সম্ভব হবে।”

এনআইডির সব কিছু সরকার নিয়ে নিলে নির্বাচনে ভোটে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে কমিশনার আলমগীর বলেন, “আমরা তো ভোটার আইডি কার্ড হিসেবে দিয়েছি। পরে এটাকে নাম দিয়েছি জাতীয় পরিচয়পত্র হিসেবে। আমাদের কার্ড যদি সরকার নিয়েই যায় তাহলে সেক্ষেত্রে ওটাকে ভোটার আইডি কার্ড করে ফেলব।”

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit