বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

ইয়াবাসহ সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালীর দুমকিতে দেড় হাজার পিস ইয়াবাসহ মো. আজিজুর রহমান (৫৯) নামে এক সাবেক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে উপজেলার লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজিজুর রহমান বর্তমানে পটুয়াখালী শহরের ৯ নম্বর ওয়ার্ডের টাউন কালিকাপুর এলাকায় বসবাস করেন। তার স্থায়ী ঠিকানা ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায়। আজিজুর অবসর নেওয়া পুলিশ সদস্য।

স্থানীয় সূত্র জানায়, আজিজুর রহমান ২০১৫ সালে বরিশাল জেলা পুলিশে এএসআই পদে কর্মরত থাকা অবস্থায় স্বেচ্ছায় অবসরে যান। তখন থেকে পটুয়াখালী শহরের বাড়ি করে বসবাস করে আসছিলেন। এর আগে চট্টগ্রাম রেঞ্জের চাকরিরত অবস্থায় ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে পড়ে। সেই সিন্ডিকেটের এক সদস্য বর্তমানে ঝালকাঠিতে অবস্থান করছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি একেএম আজমুল হুদা জানান, আজিজুর ঝালকাঠি থেকে ইয়াবার চালান এনে স্থানীয় খুচরা বিক্রেতাদের মধ্যে সরবরাহ করে আসছিলেন। তাকে দীর্ঘদিন নজরদারিতে রাখা হয়েছিল। এ ব্যাপারে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ‍পটুয়াখালীর দুমকিতে দেড় হাজার পিস ইয়াবাসহ মো. আজিজুর রহমান (৫৯) নামে এক সাবেক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

স্থানীয় সূত্র জানায়, আজিজুর রহমান ২০১৫ সালে বরিশাল জেলা পুলিশে এএসআই পদে কর্মরত থাকা অবস্থায় স্বেচ্ছায় অবসরে যান। তখন থেকে পটুয়াখালী শহরের বাড়ি করে বসবাস করে আসছিলেন। এর আগে চট্টগ্রাম রেঞ্জের চাকরিরত অবস্থায় ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে পড়ে। সেই সিন্ডিকেটের এক সদস্য বর্তমানে ঝালকাঠিতে অবস্থান করছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি একেএম আজমুল হুদা জানান, আজিজুর ঝালকাঠি থেকে ইয়াবার চালান এনে স্থানীয় খুচরা বিক্রেতাদের মধ্যে সরবরাহ করে আসছিলেন। তাকে দীর্ঘদিন নজরদারিতে রাখা হয়েছিল। এ ব্যাপারে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit