রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চাটখিল উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৭৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন জাকির হোসেন জাহাঙ্গীর (৫৫)। শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তিনি জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক মহিউদ্দিন টোকনের হাতে এ পদত্যাগ পত্র জমা দেন। বিশেষ কারণ বশত তিনি পদত্যাগ করেছেন বলে পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন।পদত্যাগের বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি ব্যাক্তিগত কারণ দেখিয়ে জেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়বক বরাবর একটি পদত্যাগ জমা দিয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়,জাহাঙ্গীরের পদত্যাগেরর ঘটনায় চাটখিল উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মিসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতুহল তৈরি হয়। এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন জানান, পদত্যাগ পত্র এখনো তার হাতে এসে পৌঁছায়নি।  পদত্যাগ পত্র হাতে পেলে এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা হবে। 

উল্লেখ্য, ২০১১ সালে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারপর থেকে তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।  

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit