শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

মাটিরাঙ্গাতে কৃষক প্রশিক্ষন ও বীজ বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৬৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বীনা উদ্ভাবিত উচ্চফলনশীল রবি/বোরো ফসলের জাত সমুহের পরিচিতি,  কলাকৌশল, বীজ উৎপাদন ও সংরক্ষন শীর্ষক কৃষক  প্রশিক্ষন ও বীজ বিতরন করা হয়েছে।শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তবলছড়ির গৌরাঙ্গ পাড়া চৌমুহনীতে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।খাগড়াছড়ি জেলা কৃষি সম্পাসারন অধিদপ্তর এর   আয়োজনে বাংলাদেশ পরমানু  কৃষি গবেষণা ইনস্টিটিউট  বিনার খাগড়াছড়ি উপকেন্দ্রের  সহযোগিতায় খাগড়াছড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কিশোর কুমার মজুমদার’র সভাপতিত্বে কৃষক প্রশিক্ষন ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  ভার্চুয়ালী বক্তব্য রাখেন বীনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
কৃষক সমাবেশে বিনা’র পরিচালক (গবেষনা) ড. মো. আব্দুল মালেক, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা গবেষণা সমন্বয়ক বিনার  ড. মো. মনজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান, বীনার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও খাগড়াছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম শফিউল আলম, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া ও উপসহকারী কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
অন্যান্যের মাঝে তাইন্দং ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:রফিক সহ জনপ্রতিনিধি,শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।বক্তারা বলেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার  সরকারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি ব্যবস্থা। আমাদের সকলকে উৎপাদনশীল হতে হবে  নিজেদের চাহিদা মেটানোর জন্য প্রত্যেকে জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে বক্তারা আরো বলেন, বীনা’র জাতগুলো প্ররীক্ষিত। বীনা উদ্ভাবিত ধান বা রবি শষ্য উচ্চফলনশীল জাত। এসব চাষ করে কৃষকরা সাফল্য পেতে পারে। মানবদেহের জন্য ক্ষতিকর তামাক চাষ না করে সরিষা চাষে কৃষকদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।কৃষক প্রশিক্ষন ও কৃষক সমাবেশ শেষে কৃষকের মাঝে বীজ বিতরন করেন বিনা’র পরিচালক গবেষনা ড. মো. আব্দুল মালেক,  খাগড়াছড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কিশোর কুমার মজুমদার।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit