রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

ফের আন্দোলনে ইমরান খান, ‘যে কোনো পরিস্থিতিতে লংমার্চ চলবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে গত বৃহস্পতিবার লংমার্চে গুলিবিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। এক সপ্তাহের মাথায় সেখান থেকেই ফের সরকারবিরোধী আন্দোলন শুরু করেছেন তিনি।  ইমরান খান ভিডিও ভাষণে বলেছেন, যে কোনো পরিস্থিতিতে লংমার্চ চলবে।

ডনের খবরে বলা হয়, বৃহস্পতিবার লংমার্চে অংশ নিতে পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে ওয়াজিরাবাদে সমাবেত হন পিটিআই সমর্থকরা। সেখানে বিকাল ৪টার পর ভিডিওর মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন পিটিআই প্রধান ইমরান খান। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, এই ‘হাকিকি আজাদী মার্চ’ আর থামবে না। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে যতক্ষণ আমরা এ দেশে ইনসাফ কায়েম করতে পারবো না ততক্ষণ আমরা সত্যিকারের স্বাধীনতা ভোগ করতে পারব না। 

ইমরান খান আরও বলেন, আমি নিশ্চিতভাবে জানি এ হামলার পেছনে কোন কমকর্তা কাজ করেছেন। যখন থেকে তিনি দায়িত্ব নিয়েছেন আমাদের সঙ্গে বিদ্রোহীর মতো আচরণ করছেন। কিন্তু আমরা তার অতীত জানি। এমন লোক থাকলে দেশে বিশৃঙ্খলা কমবে না, বরং আরও বাড়বে।  

এদিকে লংমার্চের সমর্থকদের অংশগ্রহণে সমর্থকদের আগমনে দিকনির্দেশনা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির টুইটার পেজে কোন সড়ক দিয়ে কারা আসবেস সে বি বিষয়ে সমর্থকদের জানিয়ে দেওয়া হয়েছে। লংমার্চের ভিড়ে আবার যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক রয়েছে দলটি।  

আগাম নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেছিলেন ইমরান খান। এর পর গত বৃহস্পতিবার সেই লংমার্চ পাঞ্জাবের ওয়াজিরাবাদে পৌঁছলে ইমরানের ওপর হামলা হয়। এর পর লংমার্চ থেমে যায়। কিন্তু এ আন্দোলন চালিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইমরান খান।  বৃহস্পতিবার ফের শুরু হয় লংমার্চ যাত্রা।     

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit