রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

১১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করবেন জাকারবার্গ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৯১ Time View

ডেস্কনিউজঃ ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। আজ বুধবার কোম্পানিটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে ছাঁটাইয়ের এই ঘোষণা দেন। ইলন মাস্কের মালিকানাধীন টুইটারের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটলো মেটাও।

ব্লগ পোস্টে মার্ক জাকারবার্গ বলেন, ‘আজ আমি মেটার ইতিহাসে সবচেয়ে কঠিন পরিবর্তনের ঘোষণা দিতে যাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের টিমের আকার ১৩ শতাংশ কমিয়ে নেওয়ার এবং আমাদের মেধাবী কর্মীদের মধ্যে ১১ হাজারের বেশি জনকে চাকরি থেকে চলে যেতে হবে। কোম্পানিকে আরও কার্যকর করতে আমরা অতিরিক্ত পদক্ষেপ নিচ্ছি। এর মধ্যে রয়েছে ব্যয় কমানো এবং নতুন নিয়োগ না করার সময়সীমা বৃদ্ধি।’

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব কর্মীকে ছাঁটাই করা হবে তারা ১৬ সপ্তাহের মূল বেতনের সঙ্গে প্রতিবছরের হিসেবে দুই সপ্তাহের বাড়তি বেতন পাবেন।

২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর এটিই কোম্পানিটির বৃহত্তম কর্মী ছাঁটাই। ডিজিটাল বিজ্ঞাপন আয়ের পতন এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রকল্প মেটাভার্সে বিনিয়োগে আশানুরূপ সাড়া না পাওয়ার ফলে কোম্পানিটির আয় কমেছে উল্লেখযোগ্য মাত্রায়।

গত সপ্তাহে ইলন মাস্ক টুইটারের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন। যদিও পরে ছাঁটাই হওয়া কিছু কর্মীকে পুনরায় কাজে যোগ দিতে বলা হয়েছে। স্ন্যাপচ্যাটের মালিকানা প্রতিষ্ঠানও ঘোষণা দিয়েছে তারা তাদের কর্ম শক্তির ২০ শতাংশ কমাবে।

কিউএনবি/বিপুল/০৯.১১.২০২২/ সন্ধ্যা ৬.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit