বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কোন পথে যাচ্ছে যুদ্ধ? ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ডলার-স্বর্ণ দ্বৈরথে এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো কি বিপদে? মধ্যপ্রাচ্যে ২০ যুদ্ধজাহাজ ও কয়েকশ’ সামরিক বিমান মোতায়েন আমেরিকার সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

পুরান ঢাকায় ৪ প্রতিষ্ঠানকে ৩২ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : পুরান ঢাকার মিটফোর্ডে ভেজাল বিরোধী অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৩২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত র‌্যাব-১০ ও ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

তিনি বলেন, মিটফোর্ডে মেসার্স সততা মেডিসিন কর্ণারকে ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসি চালানোর অভিযোগে ১০ লাখ টাকা; রেজিস্ট্রেশন বিহীন ওষুধ সংরক্ষণ, বিক্রি ও তাপ সংবেদনশীল ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে ত্রিরত্ন মেডিসিন কর্ণারকে ১ লাখ টাকা এবং সজীব ড্রাগ হাউসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও হাতিরপুলে ইস্টার্ন প্লাজার ১০ম তলায় মেসার্স জুপিটার হেলথ কেয়ারকে ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং মানহীন ফুড সাপ্লিমেন্ট বিক্রির অপরাধে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত এসপি সাইফুর রহমান, ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মুহিদ ইসলাম ও ওষুধ তত্ত্ব বধায়ক ফারজানা শবনম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit