মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের যুবককে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৫২ Time View

ডেস্কনিউজঃ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ সেলিম (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ সেলিম।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সেলিম টেকনাফ মোছনী রেজিস্টার্ড ক্যাম্পের আবদুস সালামের ছেলে।

ওসি বলেন, ৮ নভেম্বর ভোরের দিকে অজ্ঞাত তিন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ সেলিমকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হলে ওই তিন ব্যক্তি পালিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক হত্যকাণ্ড ঘটেই চলছে। প্রশাসনের কড়াকড়ির পরও নবী হোসেন ও মুন্না গ্রুপ সক্রিয় রয়েছে।

ওসি শেখ মোহাম্মদ আলী আরো বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সদস্য হিসেবে কাজ করতেন সেলিম। এই নবী হোসেন গ্রুপ ও মুন্না গ্রুপের মধ্যে বিরোধের জেরে সেলিমকে গুলি করা হয়েছে। সেলিম টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা হলেও ঘটনাস্থল উখিয়ায়। এ বিষয়ে বিস্তারিত তথ্য নেয়া হচ্ছে।

কিউএনবি/বিপুল/০৮.১১.২০২২/সন্ধ্যা ৫.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit