শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

বেড়েছে নিম্নমাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের সময়

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৬৯ Time View

ডেস্ক নিউজ : জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে আগামী বছর থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হতে যাচ্ছে নতুন শিখন কার্যক্রম। এই কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদানের লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণের সময় বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গতকাল রবিবার মাউশির বিবৃতিতে জানানো হয়, সংশ্লিষ্ট শিক্ষকদের অনলাইনে মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে যুক্ত হয়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করতে ২০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলো। এর আগে প্রশিক্ষণের সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কারিকুলামের আলোকে তৈরি করা শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিক্ষণ কার্যক্রম পরিচালনায় এই প্রশিক্ষণ বাধ্যতামূলক। এই কোর্স ছাড়া কোনো শিক্ষক সরাসরি প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন না। ২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাস ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয়ের (যেসকল প্রাথমিকে যষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) শিক্ষকদের ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit