বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

আখাউড়ায় ৪ ট্রেনের টিকিট কালোবাজারিকে ৩১ হাজার টাকা জরিমানা

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১১৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪ ট্রেনের টিকিট কালোবাজারিকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৮৫টি আসনযুক্ত টিকেটসহ তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালত।পরে বিভিন্ন অংকে জরিমানা ও অনাদায়ে কারাদন্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলো উপজেলার নুরপুর গ্রামের রানা মিয়া, নারায়পুর গ্রামের হিরন মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামনগর গ্রামের বাদশা মিয়া ও স্বপন মিয়া। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার চক্রবর্তী।

জানা যায়, সকালে রেলওয়ে পুলিশের সহযোগিতায় আখাউড়া ষ্টেশনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় টিকেট কাউন্টারের সামনে থেকে বিভিন্ন গন্তব্যের ৮৫টি আসনের টিকেটসহ ৪ কালোবাজারিকে হাতেনাতে আটক করে। পরে তাদের বিভিন্ন অংকের জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আলীম হোসেন শিকদার উপস্থিত ছিলেন।এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ষ্টেশনে টিকেট কালোবাজারি হওয়ায় বুকিং সহকারিদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। জাতীয় পরিচয়পত্র দেখে সঠিক ভাবে টিকেট বিক্রির নির্দেশ দেন। 

এ ব্যপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার চক্রবর্তী ভোরের কাগজকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে  আটককৃদের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা করা হয়েছে। আমরা চাই আখাউড়া রেলওয়ে ষ্টেশনে যেন কোন টিকেট কালোবাজারি না থাকে।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit