বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী উপহার পেল 

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১২৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পরিবেশবাদী সংগঠন ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল ৫ নভেম্বর শনিবার সিলেট নগরীর বাগবাড়িস্থ সরকারী ছোটমণি নিবাসের শিশুদেরকে সাথে নিয়ে কেক কেটে ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের সিলেটের প্রধান সমন্বয়ক আয়কর আইজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম ছোটমণি নিবাসের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণসহ ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে প্রাদান করেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের দৈনিক একাত্তরের কথা এর উপ-সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মইন উদ্দিন আহমদ, সমাজকর্মী লক্ষি কান্ত সিংহ, ফটোসাংবাদিক সৈয়দ সুজন, ডিবিসি চ্যানেল সিলেট অফিসের ক্যামেরাপার্সন মোজাম্মেল হক, আব্দুল্লাহ আল মাহবুব, এবিএম সারওয়ারসহ ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের অনান্য সদস্যবৃন্দ। ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন ও সহযোগিতা সংগঠন গরিব ফাউন্ডেশনের করোনা কালীন বিভিন্ন সামাজিক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ।

সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন অত্যন্ত আনন্দদায়ক এবং এ সংগঠন আগামী দিনগুলোতে সমাজিক উন্নয়নে কাজ করে যাবে বলে জানান আমিনুল ইসলাম। উল্লেখ্য, ২০১৯ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠা হওয়া ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন সারাদেশে ১৩টি ইউনিটের মাধ্যমে “ক্লিন এন্ড গ্রিন বাংলাদেশ (সিজিবি)” নামে একটি সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রকৃতি ও মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit