বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪ ঢামেক হাসপাতালে লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান আইন-বিধি মেনেই: দুদক সচিব এক দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল: সংসদে সেতুমন্ত্রী হরমুজ প্রণালীর কাছে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করেছে ইরান ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন

নওগাঁর পত্নীতলায় যৌথ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ দু’জন আটক

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৯৪ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়স্ত্রণ অধিদপ্তর ও পত্নীতলা থানা পুলিশ এর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে উপজেলা সদর নজিপুর পুরাতন বাজার থানা সংলগ্ন এলাকা থেকে ভারতীয় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার সহ দু’জনকে আটক করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়স্ত্রণ অধিদপ্তর ও পত্নীতলা থানা পুলিশ এর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে উপজেলা সদর নজিপুর পুরাতন বাজার থানা সংলগ্ন মেসার্স শাহীন মেডিকেল স্টোরের প্রোপ্রাইটার শাহীনুর ইসলাম শাহীন এর বসতবাড়ি তল্লাশী করে ১১ হাজার পিচ ভারতীয় অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ১০০ সম উদ্ধার ও জব্দ করা হয়। এসময় নজিপুর পুরাতন বাজার থানা সংলগ্ন মৃত নজরুল ইসলামের পুত্র শাহীনুল ইসলাম শাহীন (৩৭) ও তার স্ত্রী গুলশান আরা (৩০) কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ মাদকদ্রব্য নিয়স্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক শামসুল আলম, এ.এস.এম মাসুম রেজা, চপল কুমার, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা সহ সঙ্গীয় ফোর্স।

উল্লেখ্য তারা দীর্ঘ দিন যাবৎ ফার্মেসী ব্যবসার আড়ালে অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট খুচরা ও পাইকারী ক্রয়- বিক্রয় করে আসছিল বলে অভিযান শেষে টাস্কফোর্স এর প্রেস বিফিং থেকে জানানো হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক একটি মামলা দায়ের হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit