বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

জয়পুরহাটে গৃহবধু হত্যা মামলায় দুই সহোদর ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৫০ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত জেরে গৃহবধূ হত্যার মামলায় দুই সহোদর ভাইকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামে মৃত আব্দুল সালামের ছেলে দুলাল হোসেন (৫৪) ও আওলাদ হোসেন (৪৬) বলে মামলা সুত্রে জানা গেছে।

মামলা সুত্রে জানা গেছে, জেলার ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে দুলাল ও আওলাদ দুই ভাইয়ের সহিত দীর্ঘ দিন থেকে জমিজমা লইয়া গোলমাল চলে আসছে ওই গ্রামের মৃত মুমির উদ্দিন সরদারের ছেলে কোরবান আলী সরদার ও তার পরিবারের। ওই দুই পরিবারে দ্বন্দ্ব দীর্ঘ দিনের। গত ২০০৮ সালের ২ অক্টোবর ১০ টার দিকে জায়গা জমিকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে ওই দিন দিবাগত রাতে কোরবান আলী সরদারের ছোট্ট ছেলের মোমিনের স্ত্রী হাসিনা (৩৯) ও নাতি মেহেদী হাসান (২১) মাটির বাড়ির একটি ঘরে ঘুমিয়ে ছিল। রাত অনুমান ১/২ টার দিকে দু’জন লোক প্রাচীর টপকাইয়া ওই ঘরে প্রবেশ করে হাসিনাকে বুকের উপর বসিয়ে গলা টিপিয়া হত্যা করার সময়ে মেহেদী হাসান বাতির আলোতে দুলাল ও আওলাদকে দেখতে পায়।

সেসময় মেহেদী হাসান চিৎকার করলে চাকু দিয়ে হত্যার ভয় দেখিয়ে পালিয়ে যায় দুলাল ও আওলাদ। পরে মেহেদী হাসান হত্যার বিষয়টা পরিবারে জানায়। পরিবারের সাথে আলাপ আলোচনা করে পরের দিন সংশ্লিষ্ট থানা মামলা দায়ের করেন হাসিনার শশুর কোরবান আলী সরদার। মামলা চলাকালে ১৭জনের স্বাক্ষী গ্রহন শেষে রোববার দুপুরে এ দুই সহোদর ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত। মামলার আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা বলেন, মামলার এ রায়ে তিনি সন্তুষ্ট হয়নি। তিনি উচ্চ আদালতে আপিল করবেন। মামলার বাদী পক্ষের সরকারি কৌশলী এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, দীর্ঘ শুনানী শেষে এ মামলায় দুই সহোদর ভাইকে প্রতিবেশী গৃহবধু হত্যার অভিযোগে যাবজ্জীবন ও দুজনের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit