রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম

সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ফাইনালে ধিবেহি সিফাইং

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৫০ Time View

স্পোর্টস ডেস্ক : মালদ্বীপের লিগে হ্যাটট্রিক করলেন বাংলাদেশ নারী দলে অধিনায়ক সাবিনা খাতুনের। মালেতে ফাইভ-এ-সাইড টুর্নামেন্টে এই স্ট্রাইকারের হ্যাটট্রিকে ফাইনালে উঠেছে ধিবেহি সিফাইং।

শনিবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে সাবিনাদের দল ৬-২ গোলে হারিয়েছে ওয়ামকোকে। 

দারুণ নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন।  বাংলাদেশের আরেক ফুটবলার সুমাইয়াও করেছেন ১ গোল।

প্রথম সেমিফাইনালে ওয়ামকোকে বিধ্বস্ত করেছে ৬-২ গোলে। 

ম্যাচ শুরুর ৬ মিনিটে এগিয়ে যাং ওয়ামোকা। ৩৬ মিনিটে আরও একটি গোল পায় তারা। তবে ৩০,৩৩ ও ৪০ মিনিটে তিনটি গোল করে ঝলক দেখান সাবিনা। 

এ নিয়ে টুর্নামেন্টে সাবিনার গোলসংখ্যা ১৫টি। 

পঞ্চমবারের মতো মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলতে গেছেন দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। গত বছরের মতো এবারও সাবিনার সঙ্গী হয়েছেন জাপানে জন্ম নেওয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।আগামী ৩ নভেম্বর ফাইনালে এমপিএল-এর মুখোমুখি হবে তারা।

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit